• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার ভালুকায় ফখরুদ্দিন আহম্মেদ এমপির বিশেষ বরাদ্দে সড়কের উদ্বোধন সংসদে বিরোধী দলের সমালোচনার অবাধ সুযোগ রয়েছে: জহির উদ্দিন স্বপন নিখোঁজের ২ দিন পর বাহুবলের সিএনজি চালক তুহিন এর লাশ উদ্ধার । নীলফামারীতে ২২ পিস ট্যাপেনটাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রংপুরে হিজড়া সম্প্রদায়ের দুই পক্ষের প্রকাশ্য বিরোধ, কাদা ছোড়াছুড়িতে বেরিয়ে আসছে চাঁদাবাজির অভিযোগ পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান

ভালুকায় ফখরুদ্দিন আহম্মেদ এমপির বিশেষ বরাদ্দে সড়কের উদ্বোধন

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

(ময়মনসিংহের) ভালুকা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বালিয়াগড়া বাজার থেকে বড়চালা মোড় পর্যন্ত সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে সড়কটির উদ্বোধন করেন ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মাইন উদ্দিন এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. সানোয়ার হোসেন। সড়কটির উন্নয়নকাজ মাননীয় সংসদ সদস্য জনাব ফখরুদ্দিন আহম্মেদ এমপির বিশেষ বরাদ্দে বাস্তবায়িত হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বালিয়াগড়া বাজার থেকে বড়চালা মোড় পর্যন্ত সড়কটি এলাকাবাসীর চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হলেও নানা সমস্যায় ভুগছিল। সড়কটির উন্নয়নের ফলে স্থানীয় জনগণের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনে গতি আসবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী। বক্তারা সড়কটির উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়ায় মাননীয় সংসদ সদস্য ফখরুদ্দিন আহম্মেদ এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category