রায়হান ফেনী জেলা প্রতিদিন ফেনী:
ফেনী সোনাগাজীর মানবিক ও সামাজিক সংগঠন ‘আলোকিত সমাজ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে শিক্ষা বিস্তারে এক মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৫নং চর দরবেশ ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ চর দরবেশ আদর্শগ্রামে অবস্থিত ‘আদর্শ স্কুল অ্যান্ড কলেজ’-এর অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে বেগবান করতে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।
সংগঠনের চেয়ারম্যান আবু রায়হান সরাসরি উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে এই অনুদান তুলে দেন।শিক্ষার মান উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আলোকিত সমাজ ফাউন্ডেশনের এই প্রচেষ্টা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান,আদর্শ সমাজ গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।স্থানীয় সুধী সমাজ মনে করছেন,এ ধরনের আর্থিক সহায়তা মেধাবী শিক্ষার্থীদের পথ চলা এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।