• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

টাকা ব্যয় নির্মিত হসপিটাল আসছে না কোন কাজে পুরোপুরি চালু না হওয়ার কারণে মিলছে না কাঙ্খিত স্বাস্থ্যসেবা ভোগান্তিতে সাধারণ মানুষ ।

‎মাদারীপুর প্রতিনিধি : বেলায়েত হাওলাদার / ৪৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

‎মাদারীপুর প্রতিনিধি :
বেলায়েত হাওলাদার

‎মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নে নির্মিত ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত এ হাসপাতালটি ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলেও এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেজুলেশনে কোড নম্বর না থাকায় হাসপাতালটিতে কোনো ধরনের সরকারি বরাদ্দ, ওষুধ সরবরাহ কিংবা ডাক্তার, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। ফলে আধুনিক সুবিধাসম্পন্ন ভবনটি ব্যবহার না হওয়ায় কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
‎এলাকাবাসীর অভিযোগ, একটি পূর্ণাঙ্গ হাসপাতাল থাকা সত্ত্বেও তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জরুরি চিকিৎসার জন্য তাদের দূরবর্তী হাসপাতালে যেতে হচ্ছে, যা সময় ও অর্থ—দুই দিক থেকেই কষ্টসাধ্য।
‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুধুমাত্র রেজুলেশনে কোড নম্বর অন্তর্ভুক্ত না হওয়ার কারণেই হাসপাতালটি চালু করা যাচ্ছে না। অথচ হাসপাতালটি চালু হলে কবিরাজপুর ইউনিয়নসহ আশেপাশের কয়েক হাজার মানুষ সহজে ও দ্রুত চিকিৎসা সেবা পেতেন।
‎এ অবস্থায় এলাকাবাসী মানবিক ও জরুরি দৃষ্টিকোণ থেকে দ্রুত হাসপাতালটির জন্য রেজুলেশনে কোড নম্বর প্রদান, প্রয়োজনীয় সরকারি বরাদ্দ নিশ্চিতকরণ এবং চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানিয়েছেন।
‎এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category