• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

ঈদুল আযহা উপলক্ষে পায়রাবন্দ ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর

২০ মে ২০২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে।
বুধবার (২০ মে) সকাল থেকে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক অসচ্ছল পরিবার নির্ধারিত তালিকা অনুযায়ী সরকারি খাদ্য সহায়তা গ্রহণ করেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রতিটি কার্ডধারী পরিবারকে সরকারি বরাদ্দ অনুযায়ী চাল প্রদান করা হচ্ছে। ঈদকে সামনে রেখে কোনো পরিবার যেন খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন। এসময় উপকারভোগীরা সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ঈদের আগে খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, ভিজিএফ কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করা সম্ভব হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category