মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর
রংপুর নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে ড্রেন ও সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে রংপুর সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় নগরীর গুরুত্বপূর্ণ ৩০নং ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
নগরবাসীর চলাচলে সুবিধা সৃষ্টি ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান। পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সড়ক ও ড্রেন থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৩০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রঞ্জন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নুরুল ইসলাম নয়নসহ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হলে জলাবদ্ধতা কমবে এবং জনস্বাস্থ্যের ঝুঁকিও হ্রাস পাবে।
একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও মত দেন সংশ্লিষ্টরা।