মো:রিফাত হোসেন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আয়োজনে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকল ১০ টা রানিগঞ্জ বাজার ৩ নং সিংড়া ইউনিয়ন জামায়াতে অফিসে আয়োজিত করা হয়।
এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনয়োরুল ইসলাম ( কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং টিম সদস্য রংপুর দিনাজপুর ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মহাদ্দিস এনামুল হক ( কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সেক্রেটারি দিনাজপুর জেলা শাখা) মোঃ আলমগীর হোসেন (জেলা কর্ম পরিষদের সদস্য এবং উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান)।
সভাপতিত্ব করেন জনাব মোঃ মোফাখায়ের ইসলাম মোল্লা ( উপজেলা আমির ঘোড়াঘাট )
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মোফাজ্জল হোসেন মিঠু।
বক্তারা তাদের বক্তব্যে ঈদের শিক্ষা, ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিয়ে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।