• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
৭ নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার। ঠাকুরগাঁওয়ে আলম এন্টারপ্রাইজের বাস উল্টে দুর্ঘটনা, আহত ১২ যাত্রী। সৌদি আরবে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনে ২২,৮৯৪টি প্রশাসনিক সিদ্ধান্ত। জামালপুর সদর উপজেলার পলাশতলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ।  দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১ সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন! 

মিঠাপুকুরে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন বিতরণ

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ৩নং পায়রাবন্দ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ জুন) পায়রাবন্দ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ পারভেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ফারুক হোসেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব এবং শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা যায়।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এ উদ্যোগকে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা স্বাগত জানান এবং নারীর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয়রা মনে করেন, কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত জীবনধারা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category