• শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline
আমন আবাদে প্রণোদনা বিতরণ: মিঠাপুকুরে কৃষকদের পাশে এমপি গোলাম রব্বানী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে মানববন্ধন অপেক্ষার নাম তুমি” লেখক : এস এম আয়ন চৌধুরী ৪নংবোতলা গাড়ী ইউনিয়নে রাস্তার কাজ উদ্বোধন করেন বিএনপির মহিলা এমপি জনাবা বিলকিস ইসলাম। যমুনার বুকে হারিয়ে গেল দুই শিশু জামালপুর সরিষাবাড়ীতে উদ্ধার অভিযান চলছে ৬ ঘণ্টা ধরে মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা খামার মোড়ে নিহত শাওনের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় এর নির্দেশনায় নওগাঁ জেলা জুড়ে চলছে মাদক বিরোধী অভিযান নরসিংদী সদরে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান: অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠান সিলগালা, জরিমানা আদায় ভুক্তভোগীদের পাশে মানবিক আরপিএমপি: সেবা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে স্টিয়ারিং কমিটির গুরুত্বপূর্ণ সভা

ভুক্তভোগীদের পাশে মানবিক আরপিএমপি: সেবা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে স্টিয়ারিং কমিটির গুরুত্বপূর্ণ সভা

মোঃ জিয়াউর রহমান প্রধান মফস্বল সম্পাদক দৈনিক বাংলা প্রতিদিন / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান প্রধান মফস্বল সম্পাদক দৈনিক বাংলা প্রতিদিন

ভুক্তভোগীদের নিরাপত্তা, ন্যায়বিচার এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নারী, শিশু এবং বিভিন্ন অপরাধের শিকার ব্যক্তিদের জন্য সেবার মানোন্নয়ন ও কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা।
সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের চলমান কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের শিকার ভুক্তভোগীদের আইনি, মানসিক ও সামাজিক সহায়তা প্রদানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেবার মান বৃদ্ধি, দ্রুত সহায়তা প্রদান এবং ভুক্তভোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।
এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভুক্তভোগীদের জন্য সমন্বিত সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় অংশগ্রহণকারীরা সেবাপ্রার্থীদের প্রতি সংবেদনশীল আচরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন ব্লাস্ট রংপুর ইউনিটের স্টাফ মোছা. মোনালিসা আকতার, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক রুম্মানা জামান, ওসিসি রংপুরের কো-অর্ডিনেটর ডা. তাহছলিন ফেরদৌস, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের, ব্র্যাক রংপুরের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. গোলাম মোস্তফা, আরডিআরএস বাংলাদেশের মেজবাহুন নাহার এবং মেরি স্টোপস ক্লিনিক রংপুরের শ্যামল কান্তি সাহা।
আরপিএমপি সূত্রে জানা যায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ-এর সার্বিক দিকনির্দেশনায় ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমকে আরও মানবিক, কার্যকর ও ভুক্তভোগীবান্ধব করতে ধারাবাহিকভাবে কাজ চলছে। ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা, মানসিক সেবা, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় বক্তারা বলেন, ভুক্তভোগীদের আস্থা অর্জন এবং তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে ভিকটিম সাপোর্ট সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্য বাস্তবায়নে আরপিএমপি ভবিষ্যতেও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category