• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

কর্মী সমাবেশকে ঘিরে আজ ইসলামপুরে ছাত্রদলের উৎসবের আমেজ

মোঃ শরিফ মিয়া স্টাফ রিপোর্টার জামালপুর / ২৯ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

মোঃ শরিফ মিয়া স্টাফ রিপোর্টার জামালপুর

: জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর ছাত্রদলের কর্মী সমাবেশ সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। কর্মী সমাবেশ ঘিরে উপজেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলা কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এই কর্মী সমাবেশে উপজেলা সভাপতি পদে শাকিল আহামেদ পাপন, সোহানুর রহমান সোহান, জুবায়ের ইসলাম উদয়, মিঠুন মিয়া, শয়ন ইসলাম নয়ন এবং সাধারণ সম্পাদক পদে
সোহেল তানভীর, আরিফুল ইসলাম লেবু, ইমরান হাসমী এবং সোহাগ অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে বর্তমান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ত্যাগ, সাহসিকতা ও আদর্শিক দৃঢ়তার কারণে তিনি ছাত্রদলের রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে বিবেচিত। নেতাকর্মীদের মতে, তিনি শুধু একজন প্রার্থী নন, বরং দলের পরীক্ষিত ও ত্যাগী সৈনিক।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে সক্রিয় ভূমিকা রাখায় তার বিরুদ্ধে ৭টি রাজনৈতিক মামলা দায়ের করা হয় এবং তাকে তিনবার কারাবরণ করতে হয়। সে সময় অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় থাকলেও শাকিল আহমেদ পাপন মাঠে থেকে দলীয় কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেছেন তার সমর্থকরা।

উপজেলার একাধিক নেতাকর্মী জানান, গত ৫ আগস্টের পর পাপনের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজির কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন তারা। এছাড়া ছাত্রদলের নেতৃত্বে ধানের শীষের পক্ষে কাজ করে সফলতা আনার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মত দেন স্থানীয় নেতারা।
নেতাকর্মীদের ভাষ্য, শাকিল আহমেদ পাপন কখনো সুসময়ের সুবিধাভোগী ছিলেন না বরং দুঃসময়ে দলের হাল ধরেছেন। সংকটময় সময়ে তার সাহসিকতা, ত্যাগ ও নিষ্ঠা ইসলামপুর উপজেলা ছাত্রদলের রাজনীতিতে অনুকরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা। নেতারা আরও বলেন, দল ভুল সিদ্ধান্ত নিলে আগামী দিনে পস্তাতে হবে বলেও তারা সতর্ক করেন।

ত্যাগী, সাহসী ও কর্মীবান্ধব নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত শাকিল আহমেদ পাপনের নেতৃত্বে ইসলামপুর উপজেলা ছাত্রদল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে এমন প্রত্যাশা নেতাকর্মীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category