• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মর্ডান মোড়ে আরপিএমপির সাব-কন্ট্রোল রুম উদ্বোধন

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক, রংপুর। / ৬৯ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর

তারিখ: ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ
আরপিএমপি’র উদ্যেগে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মর্ডান মোড়ে একটি পুলিশ সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। অদ্য ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ বেলা ১১.০০ ঘটিকায় উক্ত সাব-কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ।

এ বিষয়ে পুলিশ কমিশনার মহোদয় বলেন, মর্ডান মোড় উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। পবিত্র ঈদ উপলক্ষে এই মোড় ব্যবহার করে রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের অন্তত সাতটি জেলার আনুমানিক ৫০/৮০ হাজার যাত্রী এবং ৫-৮ হাজার যানবাহন প্রতিদিন যাতায়াত করে থাকেন। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস, ব্যক্তিগত যানবাহন ও সাধারণ যাত্রীদের চলাচলের ক্ষেত্রে এ স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় এখানে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সময়ের দাবি।

তিনি আরও বলেন, জনগণের যাতায়াতে যাত্রী হয়রানি বন্ধ করা, জাল টিকিট কালোবাজারি, অজ্ঞান পার্টি/মলম পার্টির উৎপাত বন্ধ করা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই পুলিশ সাব কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সাব কন্ট্রোল রুমের মাধ্যমে ট্রাফিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ, জরুরি সহায়তা প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসাধারণকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করা হবে। এছাড়াও মাঠপর্যায়ে দায়িত্বরত ট্রাফিক সদস্যদের কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে যান চলাচল আরও গতিশীল ও শৃঙ্খলাপূর্ণ রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশ কমিশনার মহোদয় আরও বলেন, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত জনসমাগম ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সুযোগে কিছু অসাধু চক্র টিকিট কালোবাজারি, পকেটমার, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এসব অপরাধ প্রতিরোধে রংপুর মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে। মর্ডান মোড়সহ গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড, টার্মিনাল ও জনবহুল এলাকায় সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন, নিয়মিত টহল জোরদার এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নিবিড় নজরদারি অব্যাহত থাকবে। তিনি সাধারণ জনগণকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান। একইসঙ্গে পরিবহন সংশ্লিষ্টদেরও আইন মেনে চলা ও যাত্রীসেবায় আন্তরিক হওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ ঈদযাত্রাকে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category