• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Headline
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার। ঠাকুরগাঁওয়ে আলম এন্টারপ্রাইজের বাস উল্টে দুর্ঘটনা, আহত ১২ যাত্রী। সৌদি আরবে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনে ২২,৮৯৪টি প্রশাসনিক সিদ্ধান্ত। জামালপুর সদর উপজেলার পলাশতলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ।  দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১ সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার

“লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকা হতে ৫০ কেজি গাঁজা সহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী”

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি / ৭৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি

১। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামী, ধর্ষণকারী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

২। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর আভিযানিক দল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকা হতে ০২জন মাদক ব্যবসায়ীকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী সাকিনস্থ মান্দারী পশ্চিম বাজার হতে ইং-২৩/০৫/২০২৬ তারিখ অনুমান ২২.৪৫ ঘটিকায় ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। প্রাথমিক পর্যালোচনায় জানা যায় যে, র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর টহল দল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন হাজীরপাড়া বাজার এলাকায় অবস্থানকালে ইং-২৩/০৫/২০২৬ তারিখ ২১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে দিদার পরিবহন বাস যোগে ফেনী হতে খুলনা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ইং-২৩/০৫/২০২৬ তারিখ ২১.৪৫ ঘটিকার লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী পশ্চিম বাজারে চেকপোস্ট বসিয়ে বর্ণিত বাসটি নজরদারী শুরু করে একই তারিখ ২১.৫৫ ঘটিকার সময় বাসটি দেখতে পেয়ে থামানোর জন্য সংকেত দিলে বাসটি থামার সাথে সাথে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক দুইজন যাত্রী গাড়ি হতে তাড়াহুড়ো করে নেমে সুকৌশলে পালানোর চেষ্টা করলে তাদেরকে ধৃত করতে করি এবং উপস্থিত সাক্ষী সহ অন্যান্য র‍্যাব সদস্যদের উপস্থিতিতে ধৃত আসামীদেরকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে ধৃত আসামী মোঃ রুবেল শিকদার (২৮), পিতা-মৃত ছিদ্দিকুর রহমান শিকদার, মাতা-রাশিদা বেগম, সাং-উত্তর ফুলহাতা, ০৫নং ওয়ার্ড, বহুর বুনিয়া ইউপি, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট স্বীকার করে যে, তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা আছে। অতঃপর উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আলামত সাদা কসটেপ টেপ দ্বারা মোড়ানো খাকি রংয়ের দুইটি কার্টুনে রক্ষিত অবস্থায় ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা যার মুল্য অনুমান ১৭,৫০,০০০ টাকা ও অপর ধৃত আসামী মোঃ হাসান প্রঃ ইব্রাহিম ফকির (২২), পিতা-আলম ফকির, মাতা-খাদিজা বেগম, সাং-গুলি বুনিয়া, ০৩নং ওয়ার্ড, আমড়াগাছিয়া ইউপি, থানা-মঠবাড়ীয়া, জেলা-পিরোজপুর দ্বয়কে ইং-২৩/০৫/২০২৬ তারিখ ২২.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলঃ লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী সাকিনস্থ মান্দারী পশ্চিম বাজারের হাজী জালাল আহম্মেদ সুপার মার্কেটের সামনে পাকা রাস্তার দক্ষিণ পাশের উপর হতে উদ্ধার পূর্বক আলামত হিসেবে জব্দতালিকা মূলে জব্দ করেন। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category