• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
মিঠাপুকুরে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরু জবাইয়ের অভিযোগ, কসাইখানা ও তদারকির ঘাটতিতে ভয়াবহ অ্যানথ্রাক্সের শঙ্কা ৭ নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার। ঠাকুরগাঁওয়ে আলম এন্টারপ্রাইজের বাস উল্টে দুর্ঘটনা, আহত ১২ যাত্রী। সৌদি আরবে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনে ২২,৮৯৪টি প্রশাসনিক সিদ্ধান্ত। জামালপুর সদর উপজেলার পলাশতলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ।  দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১

দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, ফালু মিয়ার বিশেষ সম্মাননা অর্জন

নিজস্ব প্রতিবেদক / ৮৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার প্রত্যয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা ২০২৬’। শুক্রবার (৯ মে) মতিঝিলে পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত প্রতিনিধি ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার ফালু মিয়াকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এ সম্মাননা তার পেশাগত নিষ্ঠা ও সংবাদ পরিবেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সাবেক পরিচালক মিজানুর রহমান।

সভাপতিত্ব করেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক কুমার ধর।

প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক, গণমাধ্যমের নৈতিকতা, তথ্য যাচাই এবং মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।

সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় ফালু মিয়া বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্বের। এটি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।

ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।” অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃতি প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category