• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Headline
মিঠাপুকুরে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরু জবাইয়ের অভিযোগ, কসাইখানা ও তদারকির ঘাটতিতে ভয়াবহ অ্যানথ্রাক্সের শঙ্কা ৭ নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার। ঠাকুরগাঁওয়ে আলম এন্টারপ্রাইজের বাস উল্টে দুর্ঘটনা, আহত ১২ যাত্রী। সৌদি আরবে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনে ২২,৮৯৪টি প্রশাসনিক সিদ্ধান্ত। জামালপুর সদর উপজেলার পলাশতলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ।  দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১

ঘোড়াঘাটে হরিপাড়া গ্রামে একই রাতে চার বাড়িতে গরু ডাকাতি ও চুরির চেষ্টা

রিফাত হোসেন, ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি / ৮২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

রিফাত হোসেন
ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া গ্রামে একই রাতে একাধিক বাড়িতে গরু ডাকাতি ও চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিপাড়া গ্রামের নাইবুদ্দিনের ছেলে শাওনের বাড়ি থেকে ডাকাতরা দুটি গাভী নিয়ে যায়। চুরি হওয়া গরু দুটির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
এদিকে একই গ্রামের মোজাম্মেলের ছেলে মোসলেমের বাড়িতেও গরু চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের তৎপরতায় তারা গরু নিতে পারেনি বলে জানা গেছে।
অপরদিকে খোকা মিয়ার ছেলে শহিদুলের বাড়িতেও ডাকাতরা গরু চুরির চেষ্টা করে। এ সময় গরুর শিং ও বাঁধন খুলে নেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত গরু নিয়ে যেতে ব্যর্থ হয় তারা।
একই রাতে ফজরউদ্দিনের ছেলে মগবুল হোসেনের বাড়ি থেকে দুটি বিদেশি জাতের গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া গরু দুটির বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।
একই রাতে একই গ্রামের চারটি বাড়িতে গরু ডাকাতি ও চুরির চেষ্টার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, “গরু চুরি ও চুরির চেষ্টার বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিলে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এলাকায় পুলিশি নজরদারি বৃদ্ধি এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category