• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline
মা তুমি কেমন আছো ~ এম এ সাকিব খন্দকার রংপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে নকল নবীশ সমিতির নির্বাচন পর্যবেক্ষণ আহ্বায়ক কমিটি গঠন সিম কার্ডের ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব আজ রংপুর জেলা রেজিস্টার এর কার্যালয়ে নবনির্বাচনের জন্য আব্বায়ক কমিটি গঠন হয়েছে পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রথম কর্মদিবস শোক সংবাদ : ভালুকার ডাকাতিয়া-আড়াই পাড়ার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃইয়াকুব আলী মিয়া (অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার)আজ বিকাল ৫ টা ১৫ মিনিটে ইন্তেকাল ফরমাইয়াছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স; মানবিক আচরণে জনগণের আস্থা অর্জনের আহ্বান জেসমিন প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নিরাপদ খাদ্য দিবস পালিত জেসমিন প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নিরাপদ খাদ্য দিবস পালিত মাদারীপুরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: মদ ও ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স; মানবিক আচরণে জনগণের আস্থা অর্জনের আহ্বান

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
প্রধান মফস্বল সম্পাদক
দৈনিক বাংলা প্রতিদিন

জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সমন্বয়ে পুলিশি সেবাকে আরও কার্যকর করার আহ্বান জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি বলেছেন, “পশুত্ব নয়, মানবিকতায় হোক পুলিশিংয়ের মূল শক্তি।
বুধবার দুপুরে আরপিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।
সভায় উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, গত মে মাসে আরপিএমপি এলাকায় মোট ১৪৬টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ৯১টি মাদকসংক্রান্ত, ১২টি চুরি, ৫টি নারী ও শিশু নির্যাতন এবং ২টি ধর্ষণ মামলা। একই সময়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৯২ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫ হাজার ৫২৫ টাকা।
পুলিশ কমিশনার সভায় মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাই প্রতিরোধে গোয়েন্দা বিভাগ, থানা পুলিশ এবং অন্যান্য ইউনিটের মধ্যে সমন্বয় আরও জোরদারের নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে জানান, অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
ওয়ারেন্ট তামিল এবং বিশেষ অভিযান আরও কার্যকর করতে পরিকল্পিত ও টিমভিত্তিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে পুলিশ সদস্যদের মানবিক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।
নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দ্রুত ও সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়ে কমিশনার বলেন, ধর্ষণের মতো গুরুতর অপরাধে কোনো ধরনের আপস বা সমঝোতার সুযোগ নেই। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট আইনজীবী ও বিচারিক কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে ভাঙারি দোকানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর তাগিদ দেন।
শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, ছাত্রাবাস, মেস ও আবাসিক এলাকায় নিয়মিত তথ্য সংগ্রহ ও নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অপরাধ সংঘটনের আগেই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভা শেষে পুলিশ কমিশনার বলেন, একজন পুলিশ সদস্যের দায়িত্ব শুধু আইন প্রয়োগে সীমাবদ্ধ নয়; মানবিকতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ। মানুষের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
ছবি ক্যাপশন: আরপিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য রাখছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category